বিনা প্রতিদ্বন্দ্বিতায় কালিয়াচক ১নং ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত ও ছয়টি পঞ্চায়েত সমিতির আসনে জয় পেল তৃণমূল। বিজয় উল্লাসে মাতলেন তৃণমূল কর্মীরা। এর আগেও এই ভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে তৃণমূল কংগ্রেস।
মালদহের কালিয়াচক ১নং ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত মোজমপুর এবং নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত দখল করলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিরোধীরা এই দুটি গ্রাম পঞ্চায়েতে প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তৃণমূল কংগ্রেস। পাশাপাশি কালিয়াচক ১নং পঞ্চায়েত সমিতির মোট ১৪টি আসনের মধ্যে ৬ টি আসনে জয় পায় তৃণমূল। এই আসন গুলোতেও বিরোধীরা কোনো প্রার্থী দিতে পারেনি।
এবিষয়ে কালিয়াচক ১নং ব্লকের তৃনমূল নেতা সমিজুদ্দিন বিশ্বাস জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস। কালিয়াচক ১নং ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত ও ছয়টি পঞ্চায়েত সমিতির আসন জয় করেছেন তারা।
এবিষয়ে কালিয়াচক ১নং ব্লকের কংগ্রেস সভাপতি মোতিউর রহমান অভিযোগ করে বলেন, তাদের প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল করতে তৃণমূল বাঁধা দেয়। তাদের হুমকি দেওয়া হয়েছিল বলে তারা কোনো প্রার্থী দিয়ে পারেন নি বলে তিনি দাবী করেন।